খেজুরের গুড় (Khejurer Gur) শীতকালে জনপ্রিয় একটি খাবার, যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। এটি দুটি রূপে পাওয়া যায় – পাটালি (কঠিন) এবং নলেন বা ঝোলা (তরল)। খেজুরের গুড় সাধারণত শীতকালে পাওয়া যায় এবং এটি বিভিন্ন পিঠা-পুলি ও পায়েস তৈরিতে ব্যবহৃত হয়।
খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া:
✔ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়।
✔ রসকে সিদ্ধ করে বাষ্পীভূত করা হয় এবং ঘন করা হয়।
✔ এরপর এই ঘন রসকে ঠান্ডা করে গুড়ে পরিণত করা হয়। খেজুরের গুড়ের উপকারিতা:
✔ গুড়ে পর্যাপ্ত আয়রন আছে। এটি রক্তস্বল্পতা রোধে সাহায্য করে।
✔ উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে গুড় খেতে পারেন। নিয়মিত গুড় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ✔ শরীরের ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও চুল ভালো রাখতে সাহায্য করে গুড়। ✔ হজমপ্রক্রিয়া উন্নতি করতে গুড় সাহায্য করে। ✔ ওজন কমাতে সাহায্য করে: কিছু গবেষণায় দেখা গেছে, খেজুরের গুড় ওজন কমাতে সহায়ক হতে পার ✔ ঠান্ডা কাশি কমায়: শীতকালে ঠান্ডা লাগলে বা কাশি হলে খেজুরের গুড় খেলে আরাম পাওয়া যায়। ✔ লিভার পরিষ্কার করতে সাহায্য করে। ✔ কোষ্ঠকাঠিন্য দূর করে। ✔ দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। ✔ . গুড়ের আছে রক্ত পরিশোধনক্ষমতা। রক্ত পরিষ্কার থাকলে কমে অনেক রোগের ঝুঁকি। ✔ অ্যান্টিটক্সিক বা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে। ✔ . মাইগ্রেনের সমস্যা থাকলে গুড় উপকারী। এটি নিয়মিত সেবনে স্মৃতিশক্তি ভালো থাকে। ✔ এর আছে অ্যান্টিকার্সিনোজেনিক বৈশিষ্ট্য, যা ক্যানসারবিরোধী উপাদান হিসেবে কাজ করে। ✔ গুড় খেলে চোখের দুর্বলতা দূর হয়। শুধু তা–ই নয়, গুড় দৃষ্টিশক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক।আমাদের গুড় কেন আলাদা?
✔ জিরান রস থেকে প্রস্তুত: আমরা খেজুর গাছ থেকে একদম বিশুদ্ধ এবং প্রথম রস সংগ্রহ করি, যা স্বাদ এবং মানে অনন্য।
✔ সর্বোচ্চ হাইজিন মেইন্টেইন: প্রতিটি ভাড় জীবাণুমুক্ত করার জন্য আগুনে পুড়িয়ে পরিষ্কার করা হয়, যাতে রস থাকে পুরোপুরি নিরাপদ।
✔ কোনো চুন বা কেমিক্যাল নেই: গুড় তৈরিতে আমরা কোনো ধরনের চুন বা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করি না, যা স্বাস্থ্যঝুঁকি কমায়।
✔ স্বাদে খাঁটি: আমাদের গুড়ের প্রাকৃতিক স্বাদ এবং ঘ্রাণ এটি অন্য সব পণ্য থেকে আলাদা করে।
খেজুরের গুড় সংরক্ষণ
• পাত্র : গুড় সংরক্ষণের জন্য সাধারণত মাটির পাত্র বা কাঁচের বোতল ব্যবহার করা হয়। মাটির পাত্রে গুড় বেশি দিন ভালো থাকে, কারণ এটি প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে।
• স্থান : গুড়কে শীতল ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হয়। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে পারলে গুড় দীর্ঘদিন ভালো থাকে।
• তাপমাত্রা : গুড়কে বেশি দিন ভালো রাখতে চাইলে তা একটি শুষ্ক স্থানে রাখা উচিত। আর্দ্রতা গুড়ের গুণগত মান নষ্ট করতে পারে। এজন্য গুড় সংরক্ষণের আগে তা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া জরুরি।