সরিষা ফুলের মধু শীতকালে সংগৃহীত একটি ঘন, হালকা সাদাটে-সোনালি রঙের সুস্বাদু ও পুষ্টিকর প্রাকৃতিক মধু, যা সরিষার ফুলের হালকা ঝাঁঝালো গন্ধযুক্ত। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইমে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই মধু দ্রুত জমে যাওয়ার (crystallization) প্রবণতা রাখে, যা এর খাঁটি হওয়ার লক্ষণ। চলন বিল অধ্যুষিত এলাকায় (সিরাজগঞ্জ, পাবনা,নাটোর) প্রচুর সরিষা জন্মে ফলে এ অঞ্চলে প্রচুর পরিমান সরিষা ফুলের মধু পাওয়া যায়। সরিষা ফুলের মধু সংগ্রহের সময় সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। মাঠে যখন প্রচুর পরিমাণে সরিষা ফুল ফুটতে শুরু করে তখন মৌ চাষিরা তাদের মৌ বাক্স গুলো সরিষার ক্ষেতের পাশে স্থাপন করে। তারপর ফুল বৃদ্ধি হওয়ার সাথে সাথেই মৌমাছিরা ওই এলাকা থেকে মধু সংগ্রহ করে তাদের মৌ বাক্সে জমা রাখে। এভাবেই তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক সরিষা ফুলের খাঁটি মধু (জমা মধু)
সরিষা ফুলের প্রাকৃতিক (RAW) মধুর ৬ টি বৈশিষ্ট্যঃ
১।টাটকা মধু দেখতে সাধারণত Extra Light Amber রঙের হয়। তবে কিছু দিন পরে জমে যাওয়ার ফলে
সাদা রঙের হয়ে যায়।
২। সরিষার জমা মধু কারো কাছে অত্যান্ত পছন্দের আবার কারো কাছে অপছন্দের।
৩।ঘ্রাণ অনেকটা সরিষার ফুলের সাথে মিল খুঁজে পাওয়া যায়।
৪) মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
৫।মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলেও সরিষা মধুতে অনেক সময় সামান্য
ফেনা হতে পারে।
৬।সরিষা ফুলের মধু ঘন হোক বা পাতলা হক- এটা সারা বছরই জমে থাকে। ঘন-পাতলা এবং তাপমাত্রার
উপরে নির্ভর করে সম্পূর্ণ মধু বা বেশীরভাগ মধু জমে সাদা হয়ে থাকে। যেটা একেবারে ক্রিম এর মতো দেখা যায়।
মধুর উপকারিতা
১। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।
২।ঠাণ্ডা-জ্বর কিংবা সর্দি-কাশি সাড়াতে এই মধু তুলনাহীন।
৩।পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪। রক্তেরহিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক।
৫।মধুতে নেই কোনো চর্বি ফলে ওজন কমে।
৬। মধু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
৭। উচ্চ রক্তচাপ কমায় ফলে হার্ট ভালো থাকে।
৮। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।
৯। মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায়
১০। এতে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে।
১১। মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান,যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। ১২। গলার স্বর সুন্দরও মধুর করে। ১৩। হাড় ও দাঁত মজবুত করে।